প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০১৪, ৭:০২ এ.এম
১৭ লাখের রোলেক্স ঘড়ি বেচল ১০০ টাকায়!

একে বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা। খালি বাড়িতে ঢুকে ১৭ লক্ষ ও আরও একটি ১২ লাখের রোলেক্স ঘড়ি চুরি করে, তার মধ্যে একটি ঘড়ি মাত্র ১০০ টাকায় বেচল চোরেরা। অন্যটি ভেঙে পুরনো লোহালক্করের দোকানে বিক্রি করে কয়েক টাকা নিয়ে মহানন্দেই ছিল তারা। পরে দাম শুনে হা-হুতাশের
শেষ ছিল না ওই চোরদের। ঘটনাটি ঘটেছে লখনৌয়ের গোমতী নগর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বাড়িটি বালিয়ার কংগ্রেসের এক নেতা পীষুষ মিশ্রর। বাড়িটি বেশির ভাগ সময়ে খালিই পড়ে থাকত। যারা চুরি করতে ঢুকেছিল তারা এলাকারই সাধারণ ছিঁচকে চোর। প্রত্যেকেরই বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। ওই দু'টি ঘড়ি ছাড়াও তারা সোনার হার, আংটি এবং ক্যামেরাও চুরি করে তারা। এই চুরির পর পাশের একটি বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। পরে পুলিশের জেরায় সব স্বীকারও করে নেয়।
স্বীকারোক্তিতে পুলিশ জানতে পারে, ১৭ লক্ষ টাকা দামের রোলেক্সটি তারা একজন পান বিক্রেতার কাছে মাত্র ১০০ টাকায় বিক্রি করে তারা। আর ১২ লাখেরটি ভেঙে ভাঙ্গারি দোকানে কয়েক টাকায় বেচে দেয়। পরে পুলিশের কাছে ঘড়িগুলির আসল দাম শুনে তো সকলের হা-হুতাশের শেষ নেই চোরেদের। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া জিনিস সবই উদ্ধার করা হয়েছে। ধৃতদের প্রত্যেককে কাউন্সেলিংয়ের জন্য হোমে পাঠানো হয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩