আজ || বুধবার, ১৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল    
 


মিসরে বিচারকদের তত্ত্বাবধানের দায়িত্ব পালনে অস্বীকৃতি

মিসরে নতুন সংবিধানের খসড়ার ওপর গণভোট তত্ত্বাবধানের দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির বিচারকরা। রোববার এ কথা জানান বিচারকরা।

বিবিসি সূত্রে জানা গেছে, মিসরে বিচার বিভাগ ও প্রেসিডেন্টের মধ্যে বেশ কিছুদিন ধরেই টানাপড়েন চলছিল। সাংবিধানিক পরিষদ বিলুপ্ত করার বিষয়ে দেশটির সাংবিধানিক আদালতের রোববার সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল।

তবে আদালতের বাইরে প্রেসিডেন্ট মুরসির সমর্থকদের বিক্ষোভের কারণে বৈঠক করতে পারেননি বিচারকরা।

পরে বিচারক সমিতির প্রধান আহমেদ আল জিন্দ এক বিবৃতিতে জানান, বিচারকরা গণভোট তত্ত্বাবধানের কাজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, গণভোটের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!