আজ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


সিরাজগঞ্জে দু’টি ট্রাকের সংর্ঘষে ৫ দিনমজুর নিহত এবং ২জন আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি (বাংলাদেশ টাইমস.নেট) সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ীতে দু’টি ট্রাকের সংর্ঘষে ৫ দিনমজুর নিহত এবং ২জন আহত হয়েছে। আহতদের আংশকাজনক অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক আসলাম হোসেন সময়২৪কে জানান, শুক্রবার ভোর ৬ টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ মুলিবাড়ীতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা ৩ দিনমজুর নিহত এবং ৪জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তির পর আরও ২ জন মারা যায়। নিহতরা ঢাকার কারওয়ান বাজার থেকে ট্রাকেযোগে জয়পুরহাট যাচ্ছিল।

আহতরা হলো- জয়পুরহাটের আক্কেলপুর এলাকার নাসির হোসেনের ছেলে মাসদু হোসেন (২৫) ও নাজিরপুর এলাকার মামুন হোসেন (৪০)। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দূর্ঘটনার পর ট্রাক আটক করে থানায় রাখা হয়েছে। চালক ও সহকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।


Top