
পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যক্ষ মো. তফাজ্জল হোসেন ফরিদসহ দুজনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ ও আগামী রবিবার অর্ধদিবস সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছে জেলা জামায়াত। বুধবার সন্ধ্যায় জেলা জামায়াত সেক্রেটারি ও পৌর জামাতের আমির স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে তারা আরো জানায় গুম, খুন জেল, জুলুমের মাধ্যমে ইসলামী আন্দোলনকে দমনের চেষ্টা চালাচ্ছে সরকার। এই সব অপচেষ্টা পরিহার করে জনমনে আস্থা সৃষ্টি না করলে অচিরেই সরকার নিজেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩