আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


জামাতের ডাকা সমাবেশকে কেন্দ্র করে সিলেট, ফেনী ও বগুড়াসহ দেশের বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা

বাংলাদেশ টাইমসঃ জামাত ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের ডাকা সমাবেশকে কেন্দ্র করে সোমবার সিলেট, ফেনী ও বগুড়াসহ দেশের বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা করেছে প্রশাসন। আমাদের সিলেট সংবাদদাতা জানিয়েছেন, সারাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের কানাইঘাট, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ,

বিয়ানীবাজার ও বিশ্বনাথে সমাবেশ আহ্বান করে জামাত। পরে একই সময় সেসব জায়গায় যুবলীগও পাল্টা কর্মসূচি ঘোষণা করে।

এ অবস্থায় কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একই সঙ্গে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

আমাদের ফেনী প্রতিনিধি জানিয়েছেন, যুবলীগ ও জামাত সমাবেশ ডাকায় ছাগলনাইয়ার জমার্দার বাজার এলাকায় রোববার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকে ১৪৪ ধারা জারির বিষয়টি প্রচার করা হয়।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শহীদুল ইসলাম দেশ টিভিকে জানান, রোববার রাত থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

সমাবেশকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ১৪৪ জারি করা হয়েছে বলেও জানান তিনি। [টাইমস ডেস্ক ]


Top