আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


মেট্রোরেল প্রকল্পে ২১০ কোটি ডলার ঋণ দিতে জাপান রাজি

ঢাকার পরিবহন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে গৃহীত ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) মেট্রোরেল প্রকল্পে ২১০ কোটি ডলার ঋণ দিতে জাপান রাজি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

এর মধ্যে চলতি ২০১২-১৩ অর্থবছরেই ১৩ কোটি ৩০ লাখ ডলার পাওয়া যাবে বলে বলে জানান অর্থমন্ত্রী।

বহুল আলোচিত মেট্রো রেল এমআরটি প্রকল্পের অন্তর্ভুক্ত, যা উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেইট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে।

অর্থমন্ত্রী রোববার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোশিমার সঙ্গে বিকালে আমার বৈঠক হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রদূত আমাকে জানিয়েছেন, তার দেশের সরকার আমাদের এমআরটি প্রকল্পে ২ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার সরকারের ওই সিদ্ধান্তের কথা জানাতেই রাষ্ট্রদূত আমার কাছে এসেছিলেন।

এমআরটি প্রকল্পের কাজ চলতি অর্থবছরে শুরু করে ২০১৭ সালের মধ্যে শেষ করা হবে বলে জানান মুহিত।

তিনি বলেন, মোট ২৭০ কোটি ডলারের এই প্রকল্পে বাকি অর্থ সরকার নিজস্ব উৎস থেকে সংস্থান করবে।

এমআরটি ছাড়াও তিনটি প্রকল্পে জাপান ৮০ কোটি ডলারের বেশি ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। প্রকল্প তিনটির মধ্যে দুটি বিদ্যুৎ খাতের, অন্যটি স্বাস্থ্য খাতের।

ভেড়ামারা কম্বাইন্ড পাওয়ার সাইকেল প্লান্ট প্রকল্পের জন্য জাপান দেবে ৪৬ কোটি ৭০ লাখ ডলার। ন্যাশনাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন প্রজেক্টে দেবে ২৩ কোটি ৮০ লাখ ডলার।

স্বাস্থ্য খাতের উন্নয়নে ১০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।


Top