আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


নিরাপত্তাজনিত কারণে জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে সোমবার সমাবেশ করার ঘোষণা দিলেও অনুমতি পায়নি জামায়াতে ইসলামী। পুলিশ বলছে, নিরাপত্তাজনিত কারণে তাদের অনুমতি দেয়া হয়নি। ঢাকা মহানগর জামায়াত ইসলামী সোমবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি দিয়েছিল।

এ ব্যাপারে পুলিশের উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) মাসুদুর রহমান রোববার সন্ধ্যায় বলেন, “নিরাপত্তাজনিত কারণে এই দলটিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি।”

এদিকে সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির এক সভায় সাংবাদিকদের স্বারাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সমাবেশের জন্য জামায়াত কোনো আবেদন করেনি দাবি করলেও দলটির এক নেতা জানিয়েছেন তিন দিন আগেই আবেদন করা হয়েছে।

ওই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, অনুমোদন না নেয়ায় তাদের সমাবেশ হবে বেআইনি। আর বেআইনি সমাবেশ করতে দেয়া যায় না।

নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের ওই নেতা জানান, গত ২৯ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন করা হয়েছে, যেটি করেছেন জামায়াত ইসলামীর মহানগর শাখার অফিস সহকারী আমিনুল ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে জামায়াতের শীর্ষ আট নেতার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে।

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে নভেম্বর মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে জামায়াত-শিবির। রাজধানীর কারওয়ান বাজারে আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরও তাদের হামলার মুখে পড়ে। এ ছাড়া জয়পুরহাটে এক পুলিশ সদস্যের গায়ে আগুন দেয় ছাত্রশিবিরের কর্মীরা।

এসব ঘটনায় এ পর্যন্ত দেড়শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।


Top
error: Content is protected !!