আজ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি    
 


যশোর শিক্ষা বোর্ডের ওয়েব পোর্টাল উদ্বোধন

বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চান। তারই অংশ হিসেবে দেশের নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে প্রথম চালু হলো যশোর শিক্ষা বোর্ডের ওয়েব পোর্টাল (jessoreboard.gov.bd)।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আমিরুল আলম খান পোর্টালটির উদ্বোধন করেন।

এর আওতায় খুলনা বিভাগের ১০টি জেলার স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদেরজন্য তিন হাজার ৩০০ নিজস্ব ওয়েবসাইট খুলে দেয়া হয়েছে। এখান থেকে পরীক্ষার রেজিস্ট্রেশন, ফরম পূরণ, মার্কশিট ও সার্টিফিকেট নেয়ার জন্য আবেদন করতে পারবেন।

এছাড়াও সাইটটি থেকে যশোর শিক্ষা বোর্ডের সব শিক্ষা কার্যক্রম, পরিচিতি, নিবন্ধন ও পরীক্ষাসংক্রান্ত সাম্প্রতিক তথ্য জানা যাবে।


Top