আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


সলঙ্গায় গাজা গাছসহ দুই গাজা চাষী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ একটি বিশাল গাজা গাছসহ ২ গাজা চাষীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলো সলঙ্গা থানার পাঠান পাড়া গ্রামের মাজেম আলীর ছেলে শহিদুল ইসলাম (২০) ও শফিকুল ইসলাম (১৮)। গত শনিবার রাত ৮টায় সলঙ্গা থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও উপ-পরিদর্শক সবুজ রানার নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার কৃতদের নিজ বাড়ীর উঠান থেকে গাজাটি উদ্ধার করে। উপ-পরিদর্শক সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজা গাছ উদ্ধার সহ উল্লেখিত ২ জনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!