আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


বোনের নামাজে জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি অধ্যাপক গোলাম আযমের

ছোট বোনের নামাজে জানাজা শেষে প্যারোলে মুক্ত অধ্যাপক গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) প্রিজন সেলে ফিরিয়ে নেয়া হয়েছে।

শনিবার রাত পৌনে ৮টার দিকে তাকে প্রিজন সেলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক মাহবুবুল ইসলাম।

এরআগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মুক্তি পান জামায়াতের সাবেক আমীর।

গোলাম আযমের প্যারোলের সময় ছিল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে কাগজপত্র হাতে না পাওয়ায় নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর তিনি মুক্তি পান।

উল্লেখ্য, গোলাম আযমের ছোট বোন জান্নাত আরা শনিবার সকালে মগবাজারে তার বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর।

বোনের নামাজে জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির জন্য অধ্যাপক গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সকালে আবেদন করেন।

তাজুল ইসলাম জানান, স্থানীয় মসজিদে নামাজে জানাজার পর জান্নাত আরার লাশ পারিবারিক কবররস্থানে দাফন করা হবে।

৯০ বছর বয়সী গোলাম আযম বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন ওয়ার্ডে রয়েছেন। গত ১১ জানুয়ারি গ্রেপ্তারের পর থেকে সেখানেই রয়েছেন তিনি।

২০১১ সালের ১২ ডিসেম্বর গোলাম আযমের যুদ্ধাপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করে তাকে গ্রেপ্তারের আবেদন জানায় প্রসিকিউশন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেয়ার ৫ ধরনের অভিযোগে এখন তার বিচার চলছে।


Top