আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও গোয়েন্দা খাতে সম্পর্ক পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে:হিনা রাব্বানি

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও গোয়েন্দা খাতে সম্পর্ক পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। বার্তা সংস্থা রয়টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

আফগানিস্তানের সদ্য শুরু হওয়া শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন দেওয়ার ক্ষেত্রে ইসলামাবাদ আরও পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।

গত বছর দু’দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে চলে গিয়েছিল উল্লেখ করে হিনা বলেন, “দু’দেশের মধ্যে খুবই খারাপ সম্পর্ক গেছে এবং তা থেকে একটি ইতিবাচক পথে সরে আসা সম্ভব হয়েছে।”

তিনি বলেন, “পাকিস্তান ও যুক্তরাষ্ট্র একটি অভিন্ন অবস্থান তৈরি করছে। উভয় দেশ আফগানিস্তানে একটি গুরুত্বপূর্ণ উত্তরণ দেখতে চায়।”

হিনা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের আলোচনা অব্যাহত হয়েছে। ২০১৪ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান থেকে থেকে সরে যাওয়ার আগে দু’দেশ অভিন্ন একটি অবস্থানে পৌঁছাতে চায়।

২০১১ সালে নানা ঘটনার মধ্য দিয়ে পাক-মার্কিন সম্পর্কের অবনতি ঘটে।


Top
error: Content is protected !!