আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


প্রথমে আইন বিরোধী এবার সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ডেসটিনি ২০০০ লিঃ

মাল্টিলেবেল মার্কেটিং কোম্পানি ডেসটিনি ২০০০ লিঃ প্রতিষ্ঠা লগ্ন থেকে আইন বিরোধী কাজে জড়িত ছিল। কোটিপতি বানানোর স্বপ্ন ,অনেক প্রলোবন দেখিয়ে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ডেসটিনি ডিসট্রিবিউটর করে। অবৈধ ব্যাংকিং অর্থ প্রাচার,কোম্পানির টাকা বেআইনি ভাবে নিজেদের একাউন্টে সরানোর দায়ে ডেসটিনি ২০০০ লিঃ এর এমডি রফিকুল আমিন এবং প্রেসিডেন্ট সাবেক সেন প্রধান হারুন রশিদকে প্রেপ্তার গ্রেপ্তার করা হয়। হারুন রশিদ এখন জামিনে মুক্ত, ডেসটিনির সাথে কোন প্রকার যোগাযোগ রাখবেনা এমন শর্তে তার জামিন এটা খবরে প্রকাশ।

 

গোপন সংবাদের পেয়ে বাংলাদেশ টাইমস চট্টগ্রাম ডেসটিনি অফিসে অনুসন্ধানে যায়,

ডেসটিনি ডিসট্রিবিউটরদের মাঝে অবৈধ ব্যাংকিং অর্থ প্রাচারের সত্য সংবাদ জেনে ব্যাপক ক্ষোভ দেখা যায়, আর ডেসটিনি উপর সারির কর্মকর্তা (ডায়মন্ড, পি.এস.ডি) ডিসট্রিবিউটরদের একটা অংশকে সরকার বিরোধী কাজে ব্যবহার করার চেষ্টায় লিপ্ত।

অনুসন্ধানে জানা গেছে, ডেসটিনি ২০০০ লিঃ আগামী রবিবার সারাদেশে মানব বন্ধন কর্ম সূচির  আয়োজন করেছে, নাম প্রকাশ না করা সুত্রে কয়েক জন ডিসট্রিবিউটর আমাদের জানান আসলে মানব বন্ধন নয় সরকারকে শক্তি প্রদর্শন মুল উদ্দেশ্য, পুলিশের বাঁধা অথবা কোন প্রকার রাজনৈতিক বাঁধা আসলে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করবে।

 

নাম প্রকাশ না করার সূত্রে চট্টগ্রাম থেকে ডেসটিনি ২০০০ লিঃ এর একজন পি.এস.ডি জানান ডেসটিনির প্রেসিডেন্ট হারুন রশিদ জামিনের শর্ত ভেঙ্গে গতকাল রাত নয়টায় ডেসটিনি উপর সারির কর্মকর্তা এবং ডায়মন্ড, পি.এস.ডি’দের নিয়ে মানব বন্ধন সফল করা ও সার্বিক দিক নিরদেশন নিয়ে গোপন মিটিং করেন।

 

সরকার প্রশাসনে খোঁজ নিয়ে ডেসটিনির আগামী রোববারের মানব বন্ধনের অনুমোদন দেয়া হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া  যায়নি।


Top