আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ক্যান্সারের চিকিত্সার জন্য কিউবা যাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ

আন্তর্জাতিক ডেস্কঃ  ক্যান্সারের চিকিত্সার জন্য আবারও কিউবা যাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। দেশটির এক শীর্ষ আইনপ্রণেতা মঙ্গলবার এ তথ্য জানিয়ে এক বিবৃতি প্রদান করেন।

চিকিত্সার জন্য আবারও কিউবা যাওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে দেশটির কংগ্রেসের কাছে একটি চিঠি লিখেছেন শ্যাভেজ। এর প্রেক্ষিতে মঙ্গলবার শ্যাভেজকে চিকিত্সার জন্য কিউবা যাওয়ার অনুমতি দিয়েছে কংগ্রেস। ক্যান্সারের চিকিত্সার অংশ হিসেবে সেখানে তিনি কেমো ও রেডিয়েশন থেরাপি নেবেন।

২০১১ সালের জুন মাসে হুগো শ্যভেজের ক্যান্সার ধরা পড়ে। তবে ক্যান্সারের ধরন সম্পর্কে এখন পর্যন্ত কিছুই প্রকাশ করা হয়নি। এরপর বেশ কয়েকবার কিউবায় চিকিত্সা নিয়েছেন তিনি। ক্যান্সারের কারণে কিছু দিন আগে অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে শ্যাভেজের অংশ নেওয়ার সক্ষমতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল।

সকল জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে ৫৮ বছর বয়সী এই সমাজতন্ত্রী তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

সূত্র : আল-জাজিরা।


Top
error: Content is protected !!