আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক আত্মসমর্পণ করেছে

বাংলাদেশ টাইমস ডেস্কঃ সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদার আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। তিনি জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে আত্মসমর্পণ করেন। ওমর ফারুকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় গতকাল সোমবার অভিযোগপত্র দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুদকের সহকারী পরিচালক রাশেদুর রেজা অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, গত ১৪ মে সম্পদের হিসাব চেয়ে চিঠি পাঠায় দুদক। ৩ জুন এপিএস ওমর ফারুক তাঁর সম্পদের বিবরণী দাখিল করেন। প্রাথমিক অনুসন্ধান শেষে ১৪ আগস্ট রমনা থানায় এ মামলা করে দুদক। সম্পদের বিবরণীতে ফারুক ৫০ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর ও এক কোটি দুই লাখ ৫৪ হাজার টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। এতে দুই লাখ ৪৩ হাজার টাকা অর্থমূল্যের সম্পদের তথ্য গোপন করেন। এ ছাড়া ফারুকের নামে এক কোটি তিন লাখ ৯৭ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে, যা তাঁর আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। মামলায় ২২ জনকে সাক্ষী করা হয়েছে।


Top