আজ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


দিনাজপুরে ঐতিহ্যবাহী কান্ত মেলা শুরু

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঐতিহ্যবাহী কান্তনগর মন্দিরে রাস উৎসব শুরু হলো। এ উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সার্বক্ষণিক বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী রাখার ব্যবস্থা করা হয়েছে। সোমাবার সকাল থেকেই রাস উৎসব দেখার জন্য বহু নারী-পুরুষ কান্তজিউ মন্দিরে আসতে শুরু করে ।

মধ্যরাতে এই রাস উৎসব উপভোগ করতে লাখো মানুষের সমাগম ঘটবে বলে ধারনা করা হচ্ছে। রাস উৎসব উপলক্ষে মন্দির এলাকায় মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে উত্তরবঙ্গের সকল জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকদের সমাগম ঘটবে। মাস ব্যাপী এই মেলার উদ্বোধন করবেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর -৩ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মঈনুল ইসলাম, কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!