আজ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


কন্যাসন্তান জন্মালে ৫ হাজার রুপি অনুদান

ভারতের পশ্চিমবঙ্গে কন্যাসন্তান জন্মালে তাঁকে এককালীন পাঁচ হাজার রুপি অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের নারীকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্র। কন্যাভ্রূণ হত্যা ঠেকাতে এবার রাজ্য সরকার নতুন এই প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী কন্যা সুরক্ষা যোজনা’। কন্যা সন্তানকে দেয়া এই অর্থ রাখা হবে একটি ব্যাংকে ওই কন্যার নামে স্থায়ী হিসাবে। কন্যার বয়স ১৮ বছর হলে ওই অর্থ তোলা যাবে। মন্ত্রী বলেন, এরই মধ্যে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে। বিহার রাজ্যেও এ প্রকল্প চালু আছে।


Top