আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ঈদের পরে জোর আন্দোলন

 

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঈদের পর জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “এই সরকারের ওপর জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।”
“দেশের মানুষ যাতে যাকে খুশি তাকে ভোট দিতে পারে- সেজন্য চাই নির্দলীয় সরকার। এই দাবিতে আমরা ঈদের পরই আন্দোলন জোরদার করব। নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।”
জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তির দাবিতে ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর) মহিলা দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি হয়।


Top