আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গার্মেন্টস কর্মী মোশাররফ করিম

নতুন একটি একক নাটকে একজন গার্মেন্টস কর্মীর চরিত্রে অভিনয় করলেন  মোশাররফ করিম। ‘তিনি একজন সৌভাগ্যবান’ নামে নাটকটি রচনা করেছেন পলাশ মাহবুব। এবং নির্মাণ করেছেন হাসান মোরশেদ।

নাটকের গল্পে দেখা যাবে, একটি চ্যানেলের এসএমএস প্রতিযোগিতায় বিজয়ী হয়ে জনপ্রিয় এক নায়িকার সাথে একদিন কাটানোর সুযোগ পায় মোশাররফ করিম। গার্মেন্টস কর্মী মোশাররফ চলচ্চিত্রের সুপারহিট নায়িকাকে সামনে পেয়ে মজার মজার সব কাজ করে। কিন্তু এক পর্যায়ে ছবির নায়িকার সাথে বাস্তবের নায়িকার অনেক অমিল খুঁজে পায় সে। স্বপ্ন ভঙ্গ হয় তার।

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপূণ, শামীমা নাজনীন, হেলাল, রাসেল, শিহাব সুমন প্রমুখ। নাটকটি আরটিভিতে প্রচার হবার কথা রয়েছে।


Top
error: Content is protected !!